ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শ্রীমঙ্গলে বাসচাপায় শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মৌলভীবাজার প্রতিনিধিঃ  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসচাপায় চৈতী দেব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইচ্ছবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চৈতী দেব ওই এলাকার টমটম চালক সুমন দেবের মেয়ে।

এলাকাবাসী জানায়, শিশু চৈতী দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এসময় সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ ঘটনায় পুলিশ দেরীতে আসায় ঢাকা-সিলেট মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা।

পরে এলাকাবাসী ৯৯৯-এ কল করলে হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানার কিলো টিম এসে সড়কের অবরোধ তুলে দিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিযে যায়।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (এসআই) রুবেনা বেগম জানান, ঘাতক বাসটিকে পুলিশ শ্রীমঙ্গল কুমিল্লা স্ট্যান্ড থেকে আটক করেছে। শিশুটির লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।

তবে আরেকটি সূত্রে জানা গেছে, বিষয়টি মীমাংসার জন্য পরিবহণ মালিক পক্ষ ও নিহত শিশুর অভিভাবকদের শলাপরামর্শ চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শ্রীমঙ্গলে বাসচাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০