ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মাশরাফির বুকে এক্সরে করাতে চান চিকিৎসক

মাশরাফি বিন মুর্তজা

ক্রীড়া ডেস্কঃ  খেলার মাঠে চোট ছিল নিত্য সঙ্গী। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে হাঁটুর লিগামেন্ট, হাতের তালু ও আঙুলে আঘাত পেয়ে অসংখ্যবার যেতে হয়েছে ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে।

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মাশরাফি বিন মুর্তজাকে দিতে হচ্ছে নানা ধরনের পরীক্ষা।

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মুর্তজাকে বুকে এবার এক্সরে করাতে চাচ্ছেন চিকিৎসক।

পরামর্শ অনুযায়ী রাজধানীর একটি হাসপাতালে গিয়ে এক্সরে করানোর পরিকল্পনা করছেন এই টাইগার তারকা।

মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা জানান, ডাক্তার বলেছে বুকের এক্সরে করাতে। করোনা শনাক্ত হওয়ার দুইদিন পর নাকি অনেকেরই করাতে হয়।

ফলোআপের জন্য নাকি এটি প্রয়োজন। চিকিৎসকের কথা অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। চিন্তার কিছু নেই। মাশরাফি ভাই স্থিতিশীল অবস্থায় আছেন।

তিন-চার দিন ধরে সামান্য সর্দি-জ্বরে ভুগছিলেন মাশরাফি। গত শুক্রবার (১৯ জুন) করোনা পরীক্ষা করতে দেওয়ার পর শনিবার (২০ জুন) রিপোর্ট পজিটিভ আসে।

মাশরাফি অ্যাজমার রোগী হওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যে কারণে বুকে টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মাশরাফির বুকে এক্সরে করাতে চান চিকিৎসক

আপডেট সময় ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০