ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চীনের হাতে ২০ ভারতীয় সেনা নিহত, মোদিকে যা বললেন মনমোহন

মোদি ও মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্কঃ  লাদাখ উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ‘সবসময়ই তিনি কী বলছেন সেই সম্পর্কে সচেতন থাকতে হবে’। খবর এনডিটিভি।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, কর্নেল বি সন্তোষ ও আমাদের যেসব সেনা সদস্য দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন, তারা যাতে ন্যায়বিচার পান তা প্রধানমন্ত্রী এবং তার সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে।

গলওয়ান উপত্যকায় গত ১৫ জুন যে ভয়াবহ সংঘর্ষের মুখোমুখি হয় ভারতীয় সেনা তার প্রথম প্রতিক্রিয়ায় মনমোহন সিং বলেন, এবার জবাব না দেয়া হলে জনগণের বিশ্বাসের প্রতি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করা হবে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে, আমরা ঐতিহাসিক মোড়ের মুখে দাঁড়িয়ে আছি। আমাদের সরকারের সিদ্ধান্ত ও পদক্ষেপই ঠিক করে দেবে যে ভবিষ্যত প্রজন্ম আমাদের সম্বন্ধে কী উপলব্ধি করবে।

যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন তাদেরই একান্তভাবে এই দায়িত্বের ভার বহন করতে হবে এবং আমাদের গণতন্ত্রে এই দায়িত্বটি থাকে প্রধানমন্ত্রীর দফতরের ওপর।

‘তাই প্রধানমন্ত্রীকে অবশ্যই তিনি কী বলছেন এবং আমাদের জাতির সুরক্ষা নিশ্চিত করতে যে যে ঘোষণাগুলো করছেন তার প্রভাব সম্পর্কে সব সময় সচেতন থাকতে হবে।’

শুক্রবার সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ভারতীয় সীমান্তের ভেতরে কেউ ঢুকতে পারেনি, কোনো পোস্টও দখল করতে পারেনিতারা।’

কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই বিবৃতির কড়া সমালোচনা করা হয়। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী টুইটে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী ভারতীয় ভূখণ্ডকে চীনা আগ্রাসনের সামনে আত্মসমর্পণ করেছেন।

সেই ভূখণ্ড কি তবে চীনের ছিল? কেন আমাদের বাহিনীর সদস্যরা নিহত হলেন? কোন এলাকায় তবে নিহত হলেন?

মনমোহন সিং বলেন, চীন অবৈধভাবে এপ্রিল থেকে একাধিক আক্রমণ চালিয়ে গলওয়ান উপত্যকা এবং প্যানগং তসো হ্রদের মতো ভারতীয় ভূখণ্ডের কিছু এলাকা নিজেদের দখলে নিতে চাইছে।

নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি আরও বলেন, আমরা তাদের এই হুমকি ও ভয় দেখানো থেকে বিচলিত হতে পারি না এবং আমাদের আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে কোনো আপসের অনুমতি দিতে পারি না।

প্রধানমন্ত্রীকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সরকারের সব দফতর একসঙ্গে কাজ করবে। এই সঙ্কটের এখনই মোকাবেলা করুন এবং আরও যাতে বাড়তে না পারে তার জন্যে সচেষ্ট হোন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চীনের হাতে ২০ ভারতীয় সেনা নিহত, মোদিকে যা বললেন মনমোহন

আপডেট সময় ০৪:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০