ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঘুমের ঔষধ খাইয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ!

প্রতীকী ছবি

সাভার প্রতিনিধিঃ  সাভারের আশুলিয়ায় ৯ বছরের এক শিশুকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণের অভিযোগে বকুল মিয়া (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সামিউল ইসলাম।

এর আগে শনিবার (২০ জুন) গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকা থেকে বকুল মিয়াকে আটক করে পুলিশ।

আটক বুকল মিয়া নাটোর জেলার লালপুর এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।

পুলিশ জানায়, ওই শিশুর বাবা ও মা দুজনই পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মত গত শনিবার (২০ জুন) তাদের দুই শিশুকে রেখে কারখানায় কাজে যান।

এই সুযোগে তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া বকুল মিয়া কৌশলে ওই শিশুদের ঘুমের ওষুধ খাওয়ায়। পরে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়।

বাবা ও মা কারখানা থেকে ফিরে শিশুদের অসুস্থ দেখতে পেলে প্রাথমিক জিজ্ঞাসায় শিশুরা জানায়, বকুল মিয়ার দেয়া খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েছিল।

বিষয়টি জানাজানি হলে অন্যান্য ভাড়াটিয়ারা বকুলকে আটক করে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে বকুল মিয়াকে আটক করা হয়।

এ ঘটনায় মধ্য রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় বকুল মিয়াকে গ্রেফতার দেখায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো: সামিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসামীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এই মামলায় তাকে আদালতে পাঠানো হবে। সেই সাথে ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঘুমের ঔষধ খাইয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ!

আপডেট সময় ০১:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০