ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যশোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই জন নিহত

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধিঃ  যশোরের অভয়নগরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি এলাকার যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইজিবাইকের যাত্রী মনিরুল ইসলাম (৪৩) ও মিজানুর রহমান বিশ্বাস (৪৫)। মনিরুল অভয়নগর উপজেলার সাভারপাড়া গ্রামের দবির শেখের ছেলে।

মিজানুর খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামের মালেক বিশ্বাসের ছেলে। ইজিবাইকের অপর যাত্রী ইনামুল ইসলাম (১৮) আহত হয়েছেন। তিনি খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের আশরাফ আলীর ছেলে।

পুলিস জানায়, উপজেলার রাজঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক বাইপাস সড়ক দিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল।

সকাল সাতটার দিকে সেটি নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় যশোর-খুলনা মহাসড়কে ওঠে। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের (ঝিনাইদহ-ট-১১০১৫৬) সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত মনিরুল ইসলাম ও মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যশোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই জন নিহত

আপডেট সময় ০৬:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০