ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনা পজেটিভ শহীদ আফ্রিদির

শহীদ আফ্রিদি

ক্রীড়া ডেস্কঃ  পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির করোনা পজেটিভ ধরা পড়েছে। টুইটারে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন খোদ আফ্রিদি নিজেই।

তিনি লিখেন, ‘গত বৃহস্পতিবার থেকে আমি শারীরিকভাবে অসুস্থ অনুভব করছিলাম। আমার শরীরে মারাত্মকভাবে ব্যাথা হচ্ছিল।

এরপরে আমি করোনা টেস্ট করাই। দুর্ভাগ্যজনকভাবে আমার করোনা পজেটিভ ধরা পড়ে। ইনশাআল্লাহ, দ্রুত সুস্থতা পেতে দোয়া প্রয়োজন।’

শহীদ আফ্রিদি পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হলেন।

এই কিংবদন্তি ক্রিকেটারের আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ জাফর সরফরাজ এবং রিয়াজ শেখ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এছাড়াও সম্প্রতি তৌফিক উমর করোনায় আক্রান্ত হয়ে ১৪ দিনের আইসোলেশন শেষে আবার সুস্থ হয়ে উঠেন।

পাকিস্তানের হয়ে মোট ৫২৪ আন্তর্জাতিক ম্যাচ খেলা আফ্রিদি ব্যাট হাতে ১১ হাজার রান করার পাশাপাশি ৫৪১ উইকেট সংগ্রহ করেছেন।

১৯৯৬ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করে প্রথম আলোড়ন তোলেন আফ্রিদি। এছাড়াও পাকিস্তানের অসংখ্য জয়ের নায়ক আফ্রিদি দলকে নেতৃত্বও দিয়েছেন।

২০১১ ওয়ানডে বিশ্বকাপে তাঁর নেতৃত্বে সেমিফাইনাল খেলেছে পাকিস্তান। সেবার বল হাতে ২১ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

এছাড়াও ২০০৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।সেবার ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও জেতেন ‘বুম ‍বুম’ খ‌্যাত আফ্রিদি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনা পজেটিভ শহীদ আফ্রিদির

আপডেট সময় ০৩:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০