ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আত্রাইয়ে ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার,নওগাঁঃ   নওগাঁর আত্রাইয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে আত্রাই রেলস্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

ফলে ঢাকার সঙ্গে পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আত্রাই রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আত্রাই অতিক্রম করছিলো।

এসময় রেললাইনের পাশে বালুভর্তি একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে বগির সঙ্গে সংযুক্ত ইঞ্জিনের হুজপাইপ খুলে গেলে ইঞ্জিন লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, ঘটনার পর ঈশ্বরদী থেকে নতুন একটা ইঞ্জিন আনা হচ্ছে। আনুমানিক রাত ৮ থেকে ৯টার মধ্য এসব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আত্রাইয়ে ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৬:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০