ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনায় রাজধানীতে ওয়ার্ড আ. লীগ নেতার মৃত্যু

করোনা ভাইরাস

রাজনীতি ডেস্কঃ   ঢাকার শেরেবাংলা নগর এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয় বলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান জানান।

৬৭ বছর বয়সী বেলায়েত হোসেন খান ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।

বজলুর রহমান বলেন, কয়েকদিন ধরেই বেলায়েত ভাইয়ের করোনাভাইরাসের উপসর্গ ছিল। পরে নমুনা পরীক্ষায় পজিটিভ আসায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

তিনি জানান মুক্তিযোদ্ধা বেলায়েত ২৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। সভাপতি হওয়ার আগে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনায় রাজধানীতে ওয়ার্ড আ. লীগ নেতার মৃত্যু

আপডেট সময় ১১:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০