ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গ্রামের ফাঁকা রাস্তায় মিলল ট্রাক্টরভর্তি সরকারি গম

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  গোপন সংবাদে অভিযান চালিয়ে নওগাঁর পোরশায় খাদ্য অধিদফতরের সিলযুক্ত ১৮০ বস্তা গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার নিতপুর শীতলি গ্রামের একটি ফাঁকা গলি থেকে গমগুলো উদ্ধার করা হয়।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খাদ্য গুদামে ট্রাক্টরে করে গম ঢুকানোর চেষ্টা করা হচ্ছে।

খবর পেয়ে নিতপুর শীতলি গ্রামের পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে পরিত্যাক্ত অবস্থায় ট্রাক্টরটি পাওয়া যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘটনার পর খাদ্য গুদাম পরিদর্শন করা হয়। সেখানে কোনো গরমিল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গমগুলো খাদ্য গুদামে ঢুকানোর পাঁয়তারা করা হচ্ছিল।

বস্তাগুলো খোলা বাজারে বা অন্য কোনোভাবে সংগ্রহ করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করে থানায় নেওয়ার পর গণণা করে ১৮০ বস্তা গম পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন বলেন, পরিত্যাক্ত অবস্থায় ট্রাক্টরটি পড়ে ছিল। পরে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গ্রামের ফাঁকা রাস্তায় মিলল ট্রাক্টরভর্তি সরকারি গম

আপডেট সময় ১১:২৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০