ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

করোনায় ব্রাজিলে প্রতি মিনিটে একজনের মৃত্যু!

ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্কঃ  দিন যাচ্ছে। মৃত্যুর সংখ্যায় করুণ রেকর্ড দেখেই যাচ্ছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল।

বৃহস্পতিবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে সেখানে একদিনের হিসাবে সর্বোচ্চ এক হাজার ৪৭৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।

অর্থাৎ ২৪ ঘণ্টা বিবেচনায় প্রতি মিনিটে কভিড-১৯ রোগে গড়ে সেখানে এক জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে!

শুক্রবার রাতে ব্রাজিল মৃতের যে সংখ্যা দিয়েছে সেখানে আগের দিনের বিবেচনায় মৃত্যু একটু কম হলেও সেই হাজারের উপরেই রয়েছে। অর্থাৎ গতকালও দেশটিতে মিনিটে গড়ে প্রায় একজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ হিসাব অনুযায়ী, আক্রান্তের দিক থেকে ব্রাজিল দ্বিতীয় স্থানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে ৬ লাখ ১৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজার ২১ জন। মৃতের তালিকায় তারা তৃতীয়।

১৮ লাখ ৯৭ হাজার ৮৩৮ জন আক্রান্ত নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র; মৃত্যু ১ লাখ ৯ হাজার ১৪৩ জনের।

মৃতের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ৩৪৪ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৭৩৪ জন।

ব্রাজিলের অবস্থা নিয়ে অনেক আগে থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ নানা গবেষণা প্রতিষ্ঠান সতর্ক করে আসছে। চাপে আছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

তবে বলসোনারো আবার স্টেট গভর্নরদের ওপর দায় চাপাচ্ছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

করোনায় ব্রাজিলে প্রতি মিনিটে একজনের মৃত্যু!

আপডেট সময় ০৬:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০