ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অজানা আতঙ্কে সরকার: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনীতি ডেস্কঃ  অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৬ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, কোভিড-১৯ আক্রান্ত মানুষের এদেশে কোনো চিকিৎসা নেই। হাসপাতালে করোনা রোগীদের ভর্তি যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

হাসপাতালে আইসিইউ ও অক্সিজেনের অভাবে আক্রান্ত রোগীরা অসহায়ভাবে কাতরাচ্ছেন। রোগীর তুলনায় শয্যা একেবারেই কম।

আক্রান্ত মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে ছুটতে রাস্তার মধ্যেই মারা যাচ্ছে। চারদিকে ক্ষুধার জ্বালায় কর্মহীন মানুষ হাহাকার করছে।

তিনি বলেন, দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেফতারের হিড়িক চলছে।

বর্তমান গণবিরোধী সরকার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নারী, পুরুষ নির্বিশেষ মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানি করছে।

এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির মধ্যেও কেউ যেন সরকারের বিরুদ্ধে টু-শব্দ করতে না পারে।

সরকার নিজেদের অবৈধ সত্তা নিয়ে সব সময় আতঙ্কের মধ্যে আছে। তাই সমালোচনাকে যমের মতো ভয় পাচ্ছে। এক অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে।

চারদিকে সীমাহীন ব্যর্থতা, করোনায় বাঁধভাঙা পানির স্রোতের মতো দেশের জনগণ আক্রান্ত হচ্ছেন, মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অজানা আতঙ্কে সরকার: ফখরুল

আপডেট সময় ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০