ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

এমপি মোস্তাফিজসহ বাড়ির ১১ জনের করোনা

বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী

রাজনীতি ডেস্কঃ   চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী সপরিবারে করোনা তথা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

এমপি ছাড়া আক্রান্ত অন্যদের মধ্যে তার পরিবারের ছয় সদস্যসহ বাড়ির মোট ১০ জন রয়েছেন। বন্দরনগরীর নাসিরাবাদের বাড়িতে তারা চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, ১ জুন সাংসদসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার পরীক্ষার ফলাফল আসে। তবে বিষয়টি শুক্রবার গণমাধ্যমে প্রকাশ পায়।

সাংসদের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রাসেল জানিয়েছেন, সাংসদ মোস্তাফিজুর, সাংসদের স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা ও তিন গৃহ পরিচারিকার করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। এছাড়া রাসেল নিজেও করোনায় আক্রান্ত।

তবে প্রত্যেকেই সুস্থ আছেন এবং বাড়িতে থেকেই তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন রাসেল।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

এমপি মোস্তাফিজসহ বাড়ির ১১ জনের করোনা

আপডেট সময় ০৬:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০