ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আত্রাইয়ে লোকালয়ে হনুমান, উৎসুক জনতার ভিড়

হনুমানটিকে দেখতে উৎসুক জনতা ভিড়

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁর আত্রাই উপজেলায় গত তিনদিন ধরে একটি হনুমান দল থেকে ছুটে লোকালয়ে চলে এসেছে। হনুমানটিকে দেখতে শিশু নারীসহ শত শত উৎসুক জনতা ভিড় করছে।

মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার ভবানীপুর বাজারে হনুমানটি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হনুমানটি গত শনিবার (২৯ মে) দিনগত রাতের আত্রাই উপজেলায় চলে আসে। পরেরদিন সকালে স্থানীয় লোকজন হনুমানটিকে উপজেলার মালিপুকুর এলাকায় দেখতে পায়।

মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর বাজারের করইগাছের একটি ডালে হনুমানটিকে দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়।

পরে স্থানীয়রা হনুমানটিকে খাবার দিলে গাছ থেকে নিচে নেমে আসে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুবাইত রেজা বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় বনবিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। একইসঙ্গে হনুমানটি আটক করে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তাস্তর করার চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আত্রাইয়ে লোকালয়ে হনুমান, উৎসুক জনতার ভিড়

আপডেট সময় ০৭:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০