ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

১২ লাখের বেশি শিক্ষার্থীর উপবৃত্তি পৌঁছে দিল বিকাশ

বিকাশ

শিক্ষা ডেস্কঃ  প্রথমবারের মতো স্বল্পতম সময়ে সরাসরি সরকারি তহবিল থেকে মাধ্যমিক স্তরের ১২ লাখ ৬০ হাজার শিক্ষার্থীর উপবৃত্তি পৌঁছে গেল বিকাশে।

সোমবার (১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, গত ২০ মে ২০২০ শিক্ষামন্ত্রী দীপু মনি জি-টু-পি (গর্ভমেন্ট টু পারসন) পদ্ধতিতে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের আওতায় ২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বরের উপবৃত্তি কার্যক্রম উদ্বোধন করেন।
নতুন এই পদ্ধতিতে আরও কম সময়ে, আরও সাশ্রয়ে সারাদেশের শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির অর্থ ঈদের আগেই পৌঁছে দেয় বিকাশ।
উপবৃত্তি বিতরণ কার্যক্রমের ব্যাংকিং অংশীদার অগ্রণী ব্যাংক। স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত সবচেয়ে বড় উপবৃত্তি প্রকল্প।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, করোনার এই ক্রান্তিকালীন সময়ে সবার মত দেশের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা সংকটে আছেন।

এই সময়ে উপবৃত্তির এই টাকা তাদের শিক্ষা উন্নয়নে সুখবর বয়ে নিয়ে আসবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ও শিক্ষার উন্নয়ন কর্মসূচি জি-টু-পি পদ্ধতির কল্যাণে আরও একধাপ এগিয়ে গেল।

উল্লেখ্য অল্প কিছুদিনের মধ্যেই আরও দুটি প্রকল্পের আওতায় মাধ্যমিক স্তরের ১০ লাখের বেশি শিক্ষার্থীর উপবৃত্তি জি-টু-পি পদ্ধতিতেই বিতরণ করা হবে।

বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, কোভিড-১৯ এর এই বিশেষ পরিস্থিতিতে দ্রুততা, স্বচ্ছতা এবং যর্থাথতার সঙ্গে উপবৃত্তি বিতরণে কার্যক্রম ঈদের আগেই শেষ করতে পেরে বিকাশ গর্বিত ও আনন্দিত।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বাস্তবায়ন করে শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখতে আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

১২ লাখের বেশি শিক্ষার্থীর উপবৃত্তি পৌঁছে দিল বিকাশ

আপডেট সময় ০৬:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০