ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সৌরভ ইসলাম (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় রাহিম ইসলাম (১৮) নামে অপর এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুর দেড়টায় উপজেলার আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৩টায় ওই খেয়াঘাট থেকে ঠাকুরগাঁও জেলার গড়েয়া সরকারপাড়ার নাজমুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম (১৭) এর মরদেহ উদ্ধার করা হয়।

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাজমুল হক জানান, নদীটি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

দুপুর দেড়টায় ২ বন্ধু সৌরভ ও রাহিম নদীর খেয়াঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে খানসামা ফায়ার সার্ভিসের একটি টিম খেয়াঘাটে অভিযান শুরু করে।

বিকেল সাড়ে ৩টায় স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সৌরভের মরদেহ উদ্ধার করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৫:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০