ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরিশালে ৭ লাখ রেণুপোনা জব্দ

জব্দকৃত রেণুপোনা

বরিশাল প্রতিনিধিঃ  অবৈধ পাচারকালে বরিশালের কালাবদর নদী থেকে একটি ট্রলার বোঝাই অবস্থায় গলদা চিংড়ির সাত লাখ পিস রেণুপোনা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে রেণুপোনাগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৮ মে) দিনগত রাতে ভোলা থেকে সাতক্ষীরা ও বাগেরহাট এলাকায় পাচারকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবাদর নদী থেকে রেণুপোনাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড বরিশালের রিডিং রেডিও অপারেটর জেনারেল (এলআরওজি) মো. আসাদুজ্জামান জানান, একটি ট্রলারে বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেণুপোনা অবৈধভাবে পাচার করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ওই ট্রলারটিকে ধাওয়া করে।

ধাওয়ার মুখে ট্রলারে থাকা লোকজন ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি তল্লাশি করে ২৮টি ব্যারেল বোঝাই গলদা চিংড়ির সাত লাখ পিস রেণুপোনা জব্দ করে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে জব্দকৃত সাত লাখ পিস রেণুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এসময় জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরিশালে ৭ লাখ রেণুপোনা জব্দ

আপডেট সময় ০১:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০