ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অতিরিক্ত মদ্যপানে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

ঈশ্বরদী প্রতিনিধি,পাবনাঃ  অতিরিক্ত মদপানে ঈশ্বরদীতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতরা হলেন- উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুন হাট গোল চত্বর এলাকার জুয়েলের স্ত্রী তানিয়া (২২)।

বিষয়টি নিশ্চিত করেন নিহতের বাবা মাসুম হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৮ মে) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঈদ উপলক্ষে স্বামীর বাড়ির ছাদে মঙ্গলবার (২৬ মে) রাতে স্বামীসহ পরিবারের দুই-তিন সদস্য মিলে মদ পান করেন।

এরপর মধ্যরাত থেকে গৃহবধূর তালিয়া অস্বস্তি বোধ করতে শুরু করলে, প্রথমে পল্লী চিকিৎসক কাছে প্রাথমিক চিকিৎসা নেন।

বুধবার সকালের দিকে অবস্থা খারাপ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে আনেন স্বজনেরা। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ সার্কেলের সহকারী উপপরিদর্শক হাফিজুর রহমান জানান, দেশে এখন মদ বিক্রির ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ঘটনাটি তাঁরা তদন্ত করে দেখছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান বলেন, যে গৃহবধূ মারা গেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে সে মদ্যপান করেছিলেন।

অনেক সময় অতিরিক্ত মদ্যপান করার ফলে শরীরে বিষক্রিয়া হয়, এতে মানুষ মারা যায়। অতীতেও এমন বহু ঘটনা দেখা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ওই ঘটনায় রাজশাহী থানায় একটি অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অতিরিক্ত মদ্যপানে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০১:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০