ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিহত ব্যবসায়ী রঞ্জু

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর রানীনগরের পল্লীতে  বাড়ির ভেতরে  ঢুকে রঞ্জু মন্ডল (৪৫) নামে এক সার-কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রঞ্জু উপজেলার রাতোয়াল গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার (২৯ মে) সকালে সাদ্দাম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রঞ্জু পেশায় একজন সার কীটনাশক খুচরা ব্যবসায়ী ।

রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান,  রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত রঞ্জু মন্ডলের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি তাকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, রঞ্জু সার-কীটনাশকের ব্যবসা করতেন। ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০