ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

নওগাঁ, স্টাফ রিপোর্টারঃ   নওগাঁর ধামইরহাটে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে আবু ইছা (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মহিষা বেগম (২৭) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৭ মে) বিকেল ৫টার দিকে উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত আবু ইছা অমরপুর গ্রামে তার বোন মহিষা বেগম ও ভগ্নিপতি আব্দুল কাদেরের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিনি একই ইউনিয়নের বিহারীনগর গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে আবু ইছা উপজেলার অমরপুর গ্রামে বুধবার দুপুরে তার বোন ও ভগ্নিপতিকে আনতে গিয়েছিলেন। বিকেলে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়।

এ সময় আবু ইছা ও তার বোন মহিষা বেগম বাড়ির পাশে পশ্চিম মাঠের পুকুর পাড়ে গরু আনার জন্য যাচ্ছিলেন। এ সময় ঝড়-বৃষ্টির মধ্যে হঠাৎ করেই বজ্রপাত ঘটে।

এতে ঘটনাস্থলে আবু ইছা মারা যান। গুরুতর আহত অবস্থায় বোন মনিষা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৫:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০