ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গ্রেফতারের ভয়ে পেরুর মেয়রের মৃত্যু নাটক

পেরুর মেয়রের মৃত্যু নাটক

আন্তর্জাতিক ডেস্কঃ  করোনা ভাইরাসের কঠিন এই সময়ে লকডাউনের নিয়ম ভেঙে বন্ধুদের সঙ্গে মদপানের অভিযোগ ওঠে পেরুর ছোট এক শহরের মেয়রের বিরুদ্ধে।

আর এমন অভিযোগের পর তাকে পুলিশ ধরতে গেলে মৃত্যুর ভান করেন তিনি। পরে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে হইচই ফেলে দেয়।

এ ব্যাপারে স্থানীয় পুলিশ জানায়, তানতারা শহরের মেয়র জাইমে রোলানদো আরবিনা তোরেসকে তারা ধরতে গেলে তিনি একটি কফিনে ভেতর মৃত্যুর নাটক করে নিজেকে লুকিয়ে রাখেন।

পরে পুলিশের তরফ থেকে একটি ছবি প্রকাশ করা হলে সেখানে দেখা যায়, মেয়র তোরেস মুখে মাস্ক লাগিয়ে কফিনে শুয়ে আছেন। যেখানে তার বন্ধুরা নাকি তাকে সেখানে লুকিয়ে থাকতে বলেছিলেন।

গ্রেফতারের সময় মেয়রের বিরুদ্ধে কারফিউ এবং সামাজিক দূরত্ব ভেঙে মদপানের অভিযোগ আনা হয়। এই মেয়রের বিরুদ্ধে অবশ্য আগেই স্থানীয়রা লকডাউন ভাঙার জন্য সমালোচনা করেছিলেন।

পেরু সরকারের নির্দেশে ৬৬ দিন ধরে তানতারাসহ পুরো দেশে লকডাউন চলছে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, করোনা পরিস্থিতিতে মেয়র তোরেস জরুরি কোয়ারেন্টিন সেবা দিতে ব্যর্থ হয়েছেন। এছাড়া নিরাপত্তার ব্যাপারেও তিনি সঠিক নজর দিতে পারেননি।

কোভিড-১৯ এর কারণে দক্ষিণ আমেরিকান অঞ্চলে ২.১ মিলিয়ন আক্রান্তের খবর পাওয়া গেছে। যেখানে পেরুতে এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজার আক্রান্ত হয়েছে।

মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি। আর বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫০ লাখের বেশি। যেখানে মৃত্যু হয়েছে সাড়ে ৩ লাখ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গ্রেফতারের ভয়ে পেরুর মেয়রের মৃত্যু নাটক

আপডেট সময় ০৪:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০