ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এলোপাতাড়ি গোলাগুলিতে সৌদি আরবে নিহত ৬

এলোপাতাড়ি গোলাগুলিতে সৌদি আরবে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ  সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন।

বুধবার (২৭ মে) সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জাানানো হয়েছে।

এসপিএ বলছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশে মঙ্গলবার (২৬ মে) গোলাগুলির ঘটনা ঘটেছে।

এতে ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসির প্রদেশ পুলিশ গোলাগুলির এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

আসির প্রদেশের আল-আমওয়াহ এলাকার এই গোলাগুলির ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের সীমান্তের এই প্রদেশে প্রায়ই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। আসির প্রদেশের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা।

গত বছরের জুনে আসিরের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজনের প্রাণহানি ঘটে এবং আহত হন অন্তত ৭ জন।

হুথি বিদ্রোহীদের আন্দোলনের মুখে ২০১৫ সালের মাঝের দিকে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল-হাদি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।

এরপর দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় ফেরাতে হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

তথ্যসূত্র: রয়টার্স, আল-আরাবিয়া।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এলোপাতাড়ি গোলাগুলিতে সৌদি আরবে নিহত ৬

আপডেট সময় ০৪:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০