ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

বাংলাদেশ পুলিশ

স্টাফ রিপোর্টারঃ  করোনায় পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে তিনি মারা যান স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ৮ টা ৫০ মিনিটে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ৯ পুলিশ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

মো. মজিবুর রহমান তালুকদার স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন। করোনাভাইরাস পজেটিভ হওয়ায় গত ১১ মে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি আজ ইন্তেকাল করেন।

তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। তবে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখ পাড়া গ্রামে বসবাস করতেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

আপডেট সময় ০১:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০