ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

২১ মে’র পর যে কোনো দিন এসএসসির ফল প্রকাশ

শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্কঃ  এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামী ২১ মে এর পর যে কোনো দিন ফল প্রকাশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড কমিটি। 

শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। এ সময়ের পর অর্থাৎ ঈদের আগে বা পরে প্রধানমন্ত্রী যেদিন সময় নির্ধারণ করবেন সেদিন পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, চলতি মাসের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে দেশের সবগুলো শিক্ষা বোর্ড দুই শিফটে দিনরাত কাজ করে যাচ্ছেন। চলতি মাসের ২৬ থেকে ২৮ মে’র মধ্যে এ ফল প্রকাশ করা হতে পারে।

আগামী ২১ মে’র মধ্যে ফল প্রস্তুতের শতভাগ কাজ শেষ হয়ে যাবে। তাই এ সময়ের পর যে কোনো দিন ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক বলেন, ‘আগামী ২১ মে’র পর এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষ হবে বলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে জানানো হয়েছে।

তার ভিত্তিতে আমরা প্রধানমন্ত্রীর সময় চেয়ে ফল প্রকাশের প্রস্তাব পাঠাব। চলতি সপ্তাহে এ প্রস্তাব পাঠানো হবে। প্রধানমন্ত্রী যেদিন সময় নির্ধারণ করবেন সেদিন ফল প্রকাশ করা হবে।’

এদিকে বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, ডাক বিভাগের সহায়তায় ঢাকার বাইরের উত্তরপত্র দ্রুত নিয়ে আসে বোর্ড। ইতোমধ্যে বোর্ডে আসা ওএমআর শিটের স্ক্যানিং কাজ শেষ হওয়ার পথে। কাজ দ্রুত এগিয়ে নিতে দুই শিফটে কাজ করা হচ্ছে।

জানা যায়, ইতোমধ্যে প্রায় শতভাগ উত্তরপত্র চলে এসেছে। চলতি মাসের ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভবনা রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, কাজ দ্রুত শেষ করতে আমাদের দুই শিফটে কাজ চলছে। উত্তরপত্র দ্রুত নিয়ে আসতে ডাক বিভাগ আমাদের যথেষ্ট সহায়তা করছে। আশা করছি এ মাসের শেষ নাগাদ ফল প্রকাশ করা যাবে।

জানা গেছে, অন্যান্য বছরের মতো এবারও স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

পাশাপাশি মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এসএমএস করে পরীক্ষা ফল জানা যাবে। ঘরের বাইরে না গিয়ে কীভাবে সহজেই শিক্ষার্থীদের কাছে ফলাফল পৌঁছে দেয়া যায় সে চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

২১ মে’র পর যে কোনো দিন এসএসসির ফল প্রকাশ

আপডেট সময় ০৪:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০