ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার আদমদীঘি উপজেলায় বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করার দাবি জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পোঁওতা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হক (৫২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। নাজমুল চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাররশিয়া ইসলামপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেলে করে বিপুল মাদকদ্রব্য বগুড়ায় নেওয়া হচ্ছে, গোপনে এমন সংবাদ পেয়ে শুক্রবার সকালে পোঁওতা রেলগেট এলাকায় একটি টিম পাহরায় বসে।

সেখানেই দুপুরের দিকে বাজাজ ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেলযোগে ওই স্থান অতিক্রম করার সময় নাজমুলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। সে সময় তার প্যান্টের পকেটে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আটকের পর নাজমুলের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়েছে বলেও জানান সামসুল আলম।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৫:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০