ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিএনপি নেতাদের জ্ঞান বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বেশি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

রাজনীতি ডেস্কঃ   তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়েও তারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুহার ইউরোপ, আমেরিকার চেয়ে কম তো বটেই, প্রতিবেশী ভারত, পাকিস্তানের চেয়েও কম।

পরম সৃষ্টিকর্তার দয়া ও বিশ্বে করোনার প্রাদুর্ভাবের পরই এমনকি করোনাভাইরাস বাংলাদেশে আসার আগেই প্রধানমন্ত্রীর নানা দূরদর্শী পদক্ষেপই এর কারণ।

হাছান মাহমুদ বলেন, আর যাতে কোনো মানুষই মৃত্যুবরণ না করে, আক্রান্ত না হয়, সেই লক্ষ্য নিয়েই আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

লকডাউন খুলে দিয়ে সরকার ভুল করছে’ বিএনপির নেতাদের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রুহুল কবির রিজভী সাহেব এবং আরও কোনো কোনো নেতার বক্তব্যে মনে হয়, তাদের পরামর্শটা যদি ইউরোপ-আমেরিকা শুনতো, তাহলে তারাও এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেত।

তাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বিএনপি নেতারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন- এ ধরনের হাস্যকর কথা তারা বলেছেন।

তিনি বলেন, যেখানে স্পেন-ইতালিতে এখনও প্রতিদিন প্রায় ২০০-এর মতো মানুষ মৃত্যুবরণ করছে, সেখানে তারা লকডাউন শিথিল করেছে, ভারতে প্রতিদিন ১০০-এর বেশি মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও অনেক জায়গায় লকডাউন শিথিল করা হয়েছে।

এ সবই মানুষের জীবিকা রক্ষার জন্য। বাংলাদেশেও মানুষের জীবনের পাশাপাশি জীবিকা রক্ষার জন্যই নানা সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী আওয়ামী লীগের ‘আমরা করোনার থেকেও শক্তিশালী’ এ মন্তব্যকে কটাক্ষ করার জবাবে হাছান মাহমুদ বলেন, আমাদের সাধারণ সম্পাদক এ কথাটি প্রতীকী অর্থে বলেছিলেন।

অর্থাৎ সম্মিলিতভাবে যাতে আমরা সবাই জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে এই করোনা মোকাবিলা করি, সেই অর্থেই কথাটি বলেছিলেন। সেই কথার অর্থ না বোঝা তাদের ভাষাজ্ঞানের অভাব। আমি আশা করব, বিএনপি নেতারা এ কথার সঠিক অর্থ বুঝবেন।

বিএনপি নেতারা শুধু সমালোচনা করছেন, কিন্তু পৃথিবীর দিকে তাকাচ্ছেন না উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, তাদের এই সমালোচনার মূল উদ্দেশ্য হচ্ছে, সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা।

আজকের এই পরিস্থিতিতে পৃথিবীর প্রায় সব দেশে সব দল একযোগে সরকারের সহযোগী হিসেবে একসঙ্গে কাজ করছে জনগণকে রক্ষা করার জন্য। এমনকি ভারতেও প্রধান বিরোধী দল কংগ্রেসসহ নেতৃত্বাধীন জোট সরকারের সহায়তায় এগিয়ে এসেছে।

তিনি বলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই কাজটি বিএনপি করেনি, করতে পারেনি, কারণ তারা সেই সংস্কৃতিটি লালন করে না বরং তারা পলিটিক্স অব ডিনায়াল আর পলিটিক্স অব কনফ্রনটেশনে বিশ্বাস করে।

হাছান মাহমুদ বলেন, আমরা আশা করেছিলাম, মানুষের এই দুর্যোগের সময় তারা তাদের চিরাচরিত ‘না বলার রাজনীতি আর সাংঘর্ষিক রাজনীতি’ থেকে বেরিয়ে আসবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য তারা বেরিয়ে আসতে পারেনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিএনপি নেতাদের জ্ঞান বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বেশি : তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০