ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আম-লিচু বাজারে আনতে সভায় বসছে সরকার

ছবিঃ আম

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আগামী শনিবার বেলা ১১টায় এই ভার্চুয়াল সভা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সঞ্চালনায় ওই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ, কর্মকর্তা, ফল চাষী, ফল ব্যবসায়ী, আড়তদার এবং সংশ্লিষ্ট সমিতির প্রতিনিধিদের যুক্ত করা হবে।

আম, লিচুসহ অন্যান্য মৌসুমি ফল ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। আমের প্রধান উৎপাদনস্থল দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় কোন জাতের আম কবে গাছ থেকে নামানো যাবে সেই সময়ও নির্ধারণ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার গত ২৬ মার্চ থেকে সব অফিস-আদালত বন্ধ রেখেছে, আগামী ১৬ মে পর্যন্ত ঘোষিত ‘ছুটির’ মধ্যে যাত্রীবাহী পরিবহনেও বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়তে পারে বলেও আভাস দিয়েছেন কর্মকর্তারা।

কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে এই সময় বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। ফলে বেশিরভাগ শ্রমজীবী কর্মহীন হয়ে পড়েছেন।

কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বছর বছর যারা মৌসুমি ফলের ব্যবসা করেন, এবার তাদের কাপালে চিন্তার ভাঁজ পড়েছে। অনেক খামারি এবার আগেভাগে ফল ব্যবসায়ীদের কাছে গাছ বা পুরো বাগান বিক্রি করতে পারেননি। যারা ফলের বাগান কিনেছেন, তাদের চিন্তা আরও বেশি।

“পরিবহন করতে না পারলে চাষী ও ব্যবসায়ীরা বড় বিপদে পড়বেন। মূলত তাদের কীভাবে সহায়তা করা যায় সবার সঙ্গে কথা বলে সেই উপায় বের করা হবে। আম, লিচু, কাঁঠালসহ কোনো মৌসুমি ফল যেন বিপণনের দেরির কারণে নষ্ট না হয়, সে দিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নেওয়া হবে।”

প্রয়োজনে ‘সরকারি চেইনে’ এবারের মৌসুমি ফল সারা দেশে সরবরাহের ব্যবস্থা করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন ৭২ প্রজাতির ফলের চাষ হয়, যার মধ্যে আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম। ২০১৮-১৯ অর্থবছরে দেশে ২৩ লাখ ৭২ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়েছে।

গত দেড় যুগে দেশে ফল উৎপাদন বেড়েছে সাড়ে ১১ শতাংশ হারে, মাথাপিছু ফল খাওয়ার পরিমাণও গত এক যুগে দ্বিগুণ হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আম-লিচু বাজারে আনতে সভায় বসছে সরকার

আপডেট সময় ০১:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০