ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

৬ জুন থেকে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত

শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্কঃ  ফল প্রকাশের পর ৬ জুন থেকে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।চলতি মাসের শেষের দিকে এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে।

সে লক্ষ্যে সাধারণ ছুটির মধ্যেও কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। ঈদের ঠিক আগে বা পরে এ ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।

আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘সাধারণ ছুটি ঘোষণার পর প্রধান পরীক্ষকরা ওএমআর শিট নিয়ে বোর্ডে আসতে পারছিলেন না।

এতে ফল প্রকাশের কাজ আটকে ছিল। তবে পোস্ট অফিসগুলো খোলার পর ১০ মে’র মধ্যে ওএমআর শিট ডাকযোগে পাঠাতে নির্দেশনা প্রদান করা হয়। ৯০ শতাংশ ওএমআর বোর্ডে চলে এসেছে। এগুলো স্ক্যান করতে করতে বাকিগুলোও চলে আসবে।’

তিনি বলেন, ‘আমরা চলতি মাসেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর এসএসসির ফল প্রকাশের পরপরই দ্রুততার সঙ্গে আগামী মাসেই অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করব আমরা।’

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের মতো এবার ফল প্রকাশে তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানে গিয়ে ফল জানার সুযোগ থাকবে না।

এমনকি শিক্ষা মন্ত্রণালয়ে ঘটা করে যে সংবাদ সম্মেলন করে তা-ও করা হবে না। শিক্ষার্থীদের ফল জানতে হবে মূলত এসএমএস এবং শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে।

ফল প্রকাশের আগেই শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করারও সুযোগ থাকবে। এই রেজিস্ট্রেশন যারা করে রাখবে, তাদের মোবাইলে ফল প্রকাশের পরপর স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

সূত্র আরও জানায়, আগামী ৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। ২৪ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম। ১৬ আগস্ট থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার চিন্তাভাবনা করা হচ্ছে। এতে প্রথম ধাপের ভর্তি আবেদন আগামী ৬ থেকে ১৬ জুন পর্যন্ত গ্রহণ করা হবে।

২৩ থেকে ২৭ জুন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম চলবে। ৫ জুলাই প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। তবে পুনর্নিরীক্ষায় এসএসসি পরীক্ষার ফল পরিবর্তনকারীদের প্রথম ধাপে আবেদন করার সুযোগ দেয়া হবে।

দ্বিতীয় ধাপের আবেদন ১৪ জুলাই শুরু হয়ে চলবে ১৭ জুলাই পর্যন্ত। একই দিন রাত ৮টার পর এ ধাপের ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপের আবেদন ২২ জুলাই শুরু হয়ে চলবে ২৪ জুলাই পর্যন্ত। ২৪ জুলাই রাত ৮টার পর এ ধাপের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন আর রশিদ বলেন, ‘চলতি মাসে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আগামী ৬ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করা হবে।

এ বছর মোবাইল এমএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করে শুধু অনলাইনে করা হবে।’

তিনি বলেন, ‘যেহেতু করোনা পরিস্থিতির কারণে সেপ্টেম্বরের আগে ক্লাস শুরু করা সম্ভব নয় বলে ধারণ করা হচ্ছে, সেহেতু ১৬ আগস্ট ক্লাস শুরুর সময় নির্ণয় করে আগামী ৬ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে।

আগের মতো ১ মাস ২০ দিন পর্যন্ত কলেজ ভর্তি কার্যক্রম চালানো হবে। তবে এবার পুনর্নিরীক্ষার ফল ৩০ দিনের বদলে পাঁচদিন আগে প্রকাশ করা হবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৬ জুন থেকে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত

আপডেট সময় ০৪:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০