ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে শিশুকে হত্যা

প্রতীকী ছবি

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের রামপুর গ্রামে ১৪ মাস বয়সী এক কন্যা শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম লামিয়া খাতুন।

নিহত শিশুর বাবার নাম লিটু মোল্যা। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রামপুর গ্রামের সেকেন্দার মোল্যা ও সাবেক মেম্বার রুহলের গ্রুপের সাথে দুইদিন পূর্বে সংঘর্ষের ঘটনা ঘটে । এ ঘটনায় সেকেন্দার মারাত্মকভাবে আহত হলে তিনি ফরিদপুরে চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার দিন রাতে রুহুল মেম্বারের লোকজন সেকেন্দারের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং স্থানীয় আলিমের বাড়ীতে আগুন ধরিয়ে দেয়।

পেট্রোল বোমা হামলার ঘটনার পর ঐ বাড়ির লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসলে রুহুল মেম্বার ও তার লোকজন লামিয়ার মায়ের কোল থেকে লামিয়াকে ছুঁড়ে ফেলে দেয়।

মারাত্মক আহত অবস্থায় লামিয়াকে উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।রুহুল মেম্বর রামপুর গ্রামের মাজেদ মোল্যার ছেলে।

মাগুরা মহম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ তারক বিশ্বাস জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা প্রাথমিক তদন্ত করেছি। এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার বিষয় প্রক্রিয়াধীন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে শিশুকে হত্যা

আপডেট সময় ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০