ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরিশালে সড়কে ঝরে গেল ২ প্রাণ

প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধিঃ  বরিশাল-ঢাকা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার এলাকায় এবং গৌরনদীর বাটাজোরে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরের বাসিন্দা সালাউদ্দিন (৩০) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা এলাকার বাসিন্দা রিয়াজুল (২৮)।

পৃথক দুটি দুর্ঘটনায় আহতরা হলেন- সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের ছাত্র কাওসার হোসেন (২৫), সিএনজি চালক মো. রাসেল (২৩) এবং যাত্রী আলাউদ্দিন (৬০)।

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান ফিরদাউস এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি সিএনজিতে বরিশাল থেকে গৌরনদীতে যাচ্ছিলেন তিনজন। গৌরনদীর বাটাজোর মোড়ে পৌঁছলে পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক অতিক্রম করতে গিয়ে সিএনজিতে ধাক্কা দেয়।

এতে সিএনজি চালকসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রিয়াজুল নামের যাত্রীকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

অপরদিকে নগরী থেকে একটি ইজিবাইকে রহমতপুর যাচ্ছিলেন সালাউদ্দিন ও আলাউদ্দিন নামের দুই ব্যক্তি। রহমতপুর কৃষি ইন্সটিটিউটের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ইজিবাইকটি।

দুই যাত্রীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। ইজিবাইক চালক হাসপাতাল থেকে পালিয়ে যান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরিশালে সড়কে ঝরে গেল ২ প্রাণ

আপডেট সময় ১১:৪৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২০