ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড,২ হাজার ৬৪৪ জন

আন্তর্জাতিক ডেস্কঃ  মাত্র একদিনের ব্যবধানে আবারও সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ২ হাজার ৬৪৪ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৯৮০ জন।

রবিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় ১ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৩ জন।

এছাড়া, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ৬৮২ জন। ফলে দেশটিতে করোনামুক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৩ জন। এখনও চিকিৎসাধীন ২৮ হাজার ৪৬ জন।

গত এক সপ্তাহে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। মারা গেছেন সাত শতাধিক।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়া, বিভিন্ন রাজ্যের পাঠানো পরিসংখ্যানও খতিয়ে দেখা হচ্ছে।

প্রায় ১৩৫ কোটি জনসংখ্যার দেশ ভারতে গত ২৫ মার্চ থেকে চলছে অবরুদ্ধ পরিস্থিতি। আগামীকাল থেকে সেখানে আবারও দুই সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে। তবে এদিন থেকে কড়াকড়ি কিছুটা শিথিল করা হবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় জেলাগুলোকে রেড (হটস্পট), গ্রিন ও অরেঞ্জ জোনে ভাগ করা হবে। গ্রিন ও অরেঞ্জ জোনে কড়াকড়ি কিছুটা কম থাকবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড,২ হাজার ৬৪৪ জন

আপডেট সময় ০৪:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০