ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

লকডাউন তুলে নেওয়ার দাবিতে আমেরিকায় অস্ত্র নিয়ে বিক্ষোভ

লকডাউন তুলে নেওয়ার দাবিতে আমেরিকায় অস্ত্র নিয়ে বিক্ষোভ (ছবি : সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্কঃ  করোনার মরণ ছোবলে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও অসহায় হয়ে পড়েছে। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে দেশটির প্রায় ১১ লাখ মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৬৪ হাজার মানুষের।

প্রাণঘাতী এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে টানা লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে গোটা আমেরিকা। তবে এই টানা অচলাবস্থা আর মেনে নিতে পারছে না দেশটির মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দারা।

লকডাউন তুলে নিতে মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেটচেন হোয়াইটমারের বিরুদ্ধে রাজধানী ল্যান্সিংয়ে বৃহস্পতিবার কয়েকশ’ জনগণ সশস্ত্র বিক্ষোভ করেছে।

বিক্ষোভে অনেককে মাস্ক ছাড়া বের হতে দেখা যায়। অনেককে দেখা যায় বুকে বন্দুক জড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে।
বিক্ষোভকারীদের কেউ কেউ রাজ্যের আইনসভা হাউস চেম্বারেও প্রবেশের চেষ্টা চালান।

পুলিশ সদস্যদের পর্যন্ত আটকে দেয় তারা। চিৎকার করে বলতে থাকেন- “আমাদের প্রবেশ করতে দিন।” অবশ্য এ সময় রাজ্যের সিনেট অধিবেশনে কমসংখ্যক সদস্যই উপস্থিত ছিলেন।

এমন পরিস্থিতিতে সার্জেন্টদের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন সিনেটর ডায়ানা পোলজেনস্কি। টুইটে লিখেছেন, “আমার ওপর নিয়ে, মানুষজন বন্দুক নিয়ে আমাদের দিকে তেড়ে আসছিল। আজ থেকে এখন আমি আর আমাদের অস্ত্রধারী সার্জেন্টদের প্রশংসা করতে পারব না।”

যুক্তরাষ্ট্রে এটাকে লকডাউন বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। লকডাউন বিরোধী এসব বিক্ষোভকারী মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারী।

করোনাভাইরাস সংকট যুক্তরাষ্ট্রে কমে আসার তেমন কোনো আভাস না পাওয়া গেলেও লকডাউন উঠিয়ে নেওয়ার পক্ষে ট্রাম্প। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র: এনবিসি নিউজ, দ্য গার্ডিয়ান

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

লকডাউন তুলে নেওয়ার দাবিতে আমেরিকায় অস্ত্র নিয়ে বিক্ষোভ

আপডেট সময় ১১:৫৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০