ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ময়মনসিংহে ডাক্তার-নার্সসহ নতুন আক্রান্ত ১০জন

প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে ছয় জন চিকিৎসক, তিনজন স্টাফ আর অপরজন ত্রিশাল উপজেলার। এ নিয়ে জেলায় মোট ১১৮ জনের করোনা শনাক্ত হলো।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ সোমবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাবে ৩ ধাপে ২৮২ টি নমুনার পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২১টি নমুনা করোনা পজিটিভ এসেছে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম জানান, সোমবার (২৭ এপ্রিল) রাতে নতুন করে করোনা শনাক্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ চিকিৎসক ও তিন স্টাফ এবং ত্রিশাল উপজেলার ১ জনসহ ময়মনসিংহ জেলায় ১০ জন।

এছাড়াও জামালপুর জেলায় ১ চিকিৎসকসহ ৮ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন। আর এতে ময়মনসিংহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১৮ জনে। আর সুস্থ হয়েছেন তিনজন।

এর আগে গত রোববার পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ময়মনসিংহ জেলার ১৭ জনের করোনা শনাক্ত হয়।

নতুন ১৭ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯ চিকিৎসক, পাঁচজন স্টাফ এবং ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার ৩ জন রয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ময়মনসিংহে ডাক্তার-নার্সসহ নতুন আক্রান্ত ১০জন

আপডেট সময় ০৩:১৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০