ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ২জন নিহত

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ  খাগড়াছড়ির দীঘিনালায় প্রসিত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যসহ দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মধ্য বানছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইন্দ্রমনিপাড়ার সুশীল ভূষণ চাকমার ছেলে ও ইউপিডিএফ কর্মী এনজেল চাকমা ওরফে বাবু চাকমা ওরফে রিঝাং (৩০) এবং মধ্য বানছড়া গ্রামের বাসিন্দা বীরেন্দ্র মোহন চাকমার ছেলে ও পরিবহন চালক সুদিব্য কান্তি চাকমা (২৫)।

নিহত সুদিব্য কান্তি চাকমার বড় ভাই শান্তিময় চাকমা জানান, সকালের দিকে এনজেল চাকমা বাবু ও সুবিদ্য চাকমা পাড়ার একটি বাড়ির সামনে দাবা খেলছিল। এ সময় কে বা কারা তাদের গুলি করে পালিয়ে যায়।

তিনি বলেন, আমার ভাই সুদিব্য পেশায় একজন মাহেন্দ্র গাড়ি চালক। তিন দিন আগে সে বাড়িতে ফিরেছে। সে দুই সন্তানের জনক।

প্রসিত বিকাশ খীসা সমর্থিত ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, সকালে ইউপিডিএফ কর্মী বাবু চাকমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে এক নিরীহ গ্রামবাসীও মারা গেছেন।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানেো হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ২জন নিহত

আপডেট সময় ০২:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০