ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় প্রতিবন্ধি শিশুরা এবার টিফিনের টাকা তুলে দিল প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে

টিফিনের জমানো টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন

 স্টাফ রিপোর্টার নওগাঁ: করোনা পরিস্থিতে এবার অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সমাজের অসহায় শিশুরা। নিজেদের জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়ে অনন্য নজির স্হাপন করলো নওগাঁর মহাদেবপুরের একদল অটিষ্টিক প্রতিবন্ধী শিশু। প্রতিবন্ধী শিশুদের এমন এগিয়ে আসার ঘটনাকে সমাজে সবার জন্য শিক্ষণীয় বলে মনে করেন বিশিষ্টজনেরা।

নওগাঁর মহাদেপুর “রাবেয়া পল্লী অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়। এখানকার শিশু শিক্ষার্থীরা করোনা পরিস্থিতিতে তাদের শিক্ষকের কাছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি তুলে ধরে।

প্রত্যেকে তারা তাদের টিফিনের জমানো ১০০ টাকা করে জমা দেয় শিক্ষকদের কাছে। শিক্ষকরা সম্মিলিত ভাবে এসব শিশুদের নিয়ে হাজির হন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে ।

সোমবার সকালে প্রতিবন্ধী শিশুরা তাদের জমানো ১২ হাজার ৩শ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতে, মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন । রাবেয়া পল্লী  অটিষ্টিক  প্রতিবন্ধি বিদ্যালয়ের ক জন শিক্ষিকিা বলেন, শিশুরা বিভিন্ন কাটুন দেখে করোনা পরিস্থিতির মানুষের অসহায় অবস্থা অনুভব করে ।

আর এ থেকে তারা তাদের কাছে থাকা সামান্য টাকা অসহায়দের কাছে দিতে আগ্রহ প্রকাশ করে ।  টাকা গ্রহন করে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, এটা অত্যান্ত মানবতা বোধের দৃষ্টান্ত । এসব শিশুরা আমাদের দেখিয়ে দিচ্ছে যে কোন পরিস্থিতে সকলকে এগিয়ে আসতে হয় । প্রতিবন্ধী শিশুদের এমন মানবিকবোধকে অনন্য নজির বলে  মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান  মো: আহসান হাবিব ভোদন জানান, এ দৃষ্টান্ত আমাদের চোঁখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ।

অসহায় শিশুদেরও রয়েছে প্রবল মানবিক বোধ

রাবেয়া অটিষ্টিক প্রতিবন্ধি বিদ্যালয়ের পরিচালক ওবায়দুল হক বাচ্চু বলেন, এসব কোমলমতি শিশুদের মানবিক বোধ অনেক বেশি তাই তারা এ দুর্যোগে তাদের ছোট অনুভুতি এভাবে প্রকাশ করলো । তিনি আরো বলেন, নানা প্রতিকুলতার মাঝেও  ২০১১ সালে প্রতিষ্ঠিত “রাবেয়া পল্লী অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয় টিতে ছোট ছোট অটিষ্টিক শিশুদের শিক্ষা দেওয়া হচ্ছে । যেখানে ১২৩ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক রয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় প্রতিবন্ধি শিশুরা এবার টিফিনের টাকা তুলে দিল প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে

আপডেট সময় ০৮:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০