ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সৌদি আরবে বন্ধ হচ্ছে চাবুক মারার শাস্তি

ছবিঃ প্রতিকি

আন্তর্জাতিক ডেস্কঃ  এবার চাবুক মারার শাস্তি উঠিয়ে নিচ্ছে সৌদি আরব। এর বদলে কারাদণ্ড কিংবা জরিমানার বিধান করা হবে বলে দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে।

জানা গেছে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তার ছেলে মোহাম্মদ বিন সালমানের মানবাধিকার সংস্কারের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর রয়টার্স এর।

রক্ষণশীল সৌদিতে একের পর এক সংস্কার ও পাশ্চাত্য সংস্কৃতির প্রচলন এবং ভিন্নমতাবলম্বীদের দমনসহ প্রখ্যাত সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে রয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে চাবুক মারার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়, যখন এক ব্লগারকে প্রকাশ্যে চাবুক মারার ঘটনা ঘটে।

উল্লেখ্য, সৌদি আরবের ‘ডি ফ্যাক্টো’ শাসক হিসেবে খ্যাত সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ দায়িত্ব নেয়ার পর থেকে তিনি নারীদের গাড়ি চালানো, মাঠে গিয়ে খেলা দেখা, অভিভাবকের অনুমোদন ছাড়া পাসপোর্ট প্রাপ্তি ও বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন।

তার হাত ধরে সাড়ে তিন দশক পর দেশটির সিনেমা হলগুলোও সচল হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সৌদি আরবে বন্ধ হচ্ছে চাবুক মারার শাস্তি

আপডেট সময় ০১:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০