ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ঈশ্বরদীতে ঘাতক ট্রাক কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রান

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে ট্রাকের চাপায় মোহাসিন আলী মল্লিক (৫০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে পাকশী-পাবনা বগা মিয়া মহাসড়কের রূপপুর তিন বটতলা নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।

মোহাসিন আলী ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর নলগাড়ি গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পের রাশিয়ানদের মালিকানাধীন নিকিমথ কোম্পানির শ্রমিক ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ইনচার্জ (পরিদর্শক) বিকাশ চক্রবর্তী  জানান, মোহাসিন নির্মাণাধীন পাকশী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। কাজ শেষে তিনি মোটরসাইকেলে করে নলগাড়ি নিজের বাড়ি ফিরছিলেন। পথে বগা মিয়া সড়কে একটি ট্রাক সামনে থেকে  মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন  মোহাসিন।

পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাসনিম তাবাসসুম স্বর্ণা জানান, মাথায় আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার পথেই মোহাসিন মারা গেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী  জানান, পুলিশ এলাকাবাসীর সহায়তায়  ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। এছাড়াও নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে মামলা হবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ঈশ্বরদীতে ঘাতক ট্রাক কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রান

আপডেট সময় ১২:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০