ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জুয়া খেলা নিয়ে সংঘর্ষ, সীতাকুণ্ডে নিহত ২ যুবক

চট্টগ্রামের ম্যাপ

চট্টগ্রাম প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে নিহত হয়েছে দুই যুবক। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সীতাকুণ্ড পৌরসভা অফিসের কাছে এ মারামারির ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

নিহত দুই যুবক হলো- সীতাকুণ্ড পৌরসভার পূর্ব আমিরাবাদ এলাকার আব্বাস উদ্দিনের ছেলে মোহাম্মদ জাহিদ (২৬) ও ভূঁইয়াপাড়ার নায়েব আলীর ছেলে মোহাম্মদ শাহিন (২৫)। নিহত দুইজন পরস্পর বন্ধু বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার  বলেন, ছুরিকাঘাতে আহত দুই যুবকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা  বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির  ঘটনা ঘটে।

মারামারিতে দুইজন ছুরিকাঘাতে আহত হয়। পরে হাসপাতালে তারা মারা যান। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জুয়া খেলা নিয়ে সংঘর্ষ, সীতাকুণ্ডে নিহত ২ যুবক

আপডেট সময় ১২:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০