ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে জুয়েল (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের আলাউদ্দিনের  ছেলে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, ভোরে লস্করদী গ্রামের কাদিরের বাড়িতে ১২/১৩ জনের ডাকাত দল হানা দেয়।

এ সময় তাদের চিৎকারে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের লস্করদী, মনোহরদী গ্রামের শত শত লোক বের হয়ে ডাকাতদের ঘেরাও করে ফেলে।

জনতার ধাওয়া খেয়ে সব ডাকাত পালিয়ে গেলেও ধরা পড়ে যায় জুয়েল। পরে জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ভোর ৫টায় মরদেহ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত জুয়েল একজন ডাকাত। তার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ, একটি হত্যার চেষ্টাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট সময় ০১:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০