ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

দিশাকেই বিয়ে করবেন টাইগার

টাইগার শ্রফ এবং দিশা পাটানি

বিনোদন ডেস্কঃ   তাদের সম্পর্ক নিয়ে অনেক কথাই উড়ে বেড়ায় বলিউডের আকাশে। সম্প্রতি হঠাৎ শোনা যায় টাইগার শ্রফের সাথে ব্রেকাপ হয়ে গেছে দিশা পাটানির।

তাই ‘বাঘি ৩’ ছবিতে জুটি হিসেবে দেখা যায়নি তাদের।

এদিকে নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন এই দুই তারকা, এমনটাই শোনা যাচ্ছে। লকডাউনের সময়টাতে টাইগারের বাড়িতেই রয়েছেন দিশা, এমনটাই জানা গেছে।

টাইগারের বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে সাজগোজ করছেন, বাজার যাচ্ছেন। একটি সাক্ষাৎকারে কৃষ্ণা জানান, দিশার সঙ্গে সম্পর্ক খুব ভালো টাইগার শ্রফ ও তার পরিবারের। তবে তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কৃষ্ণা। তারা খুব ভালো বন্ধু এমনটাই বলেন তিনি।

টাইগারের পরিবারের একেবারে কাছেই নিজের বাড়িতেই থাকেন দিশা। তাই লকডাউনেও দেখা হয়ে যায় তাদের। কৃষ্ণার সাজগোজ থেকে গল্প করার সঙ্গী দিশা। টাইগারের মা আয়েশা শ্রফও বেশ পছন্দ করেন দিশাকে।

কৃষ্ণা আরও জানান, লকডাউনে একসঙ্গে বাজার করতে যান তারা। তিনি বলেন, ‘আমি আর দিশা একসঙ্গে শরীরচর্চাও করি। ও খুব ভালো মেয়ে। আমি খুব খুশি আমার দাদা আমার একজন ভালো মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে দেখে।’ লকডাউনে বিরক্তি আসলে একসঙ্গে রাতের খাবার খেতেও চলে আসেন তারা।

কৃষ্ণার কথাতেই নতুন করে আলোচনায় এসেছে টাইগার-দিশার সম্পর্ক। অনেকে দাবি করছেন বিয়েও করবেন তারা, খুব দ্রুতই হয়তো।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

দিশাকেই বিয়ে করবেন টাইগার

আপডেট সময় ০৫:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০