ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর ডোবা থেকে দুই মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নম্বর মাধবপাশা হাজী সামছুল হক মিয়ার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

জানা যায়, এক বছর আগে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার জলিল মিয়ার ছেলে রুবেল মিয়ার সঙ্গে একই উপজেলার ১নম্বর মাধবপাশা এলাকার মৃত জাবেদ আলী মিয়ার মেয়ে পিংকি বেগমের বিয়ে হয়।

দুই মাস আগে তাদের সংসার আলোকিত করে ইমাম হোসেন এক ছেলে সন্তান। সন্তান প্রসবের সময় পিংকি বেগম তার পিত্রালয়ে অবস্থান করেন এবং তার স্বামী রুবেল মিয়া তার পিত্রালয় কুশিয়ারা এলাকাতে অবস্থান করেন।

বাচ্চার ভরণপোষণ নিয়ে স্বামী ও স্ত্রী মধ্যে প্রায় সময় কথা কাটাকাটি হতো। এর ধারাবাহিকতায় গত ২০ এপ্রিল রাতে গৃহবধূ পিংকি বেগম ও তার তিন বোন এবং তাদের নানি একটি ঘরে ঘুমিয়ে পরে।

ওই সময় রাত ১২টায় গৃহবধূ পিংকি বেগমের ছোট বোন রিংকি প্রকৃৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। ওই সুযোগে কে বা কারা ঘরে প্রবেশ করে দুই মাসের শিশুকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পাশের হাজী সামছুল হক মিয়ার পুকুরে ফেলে দেয়।

এরপর ২১ এপ্রিল সকালে স্থানীয়রা ওই ডোবায় শিশুর মরদেহ ভাসতে দেখে বন্দর থানা পুলিশকে জানান। পরে মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সৈয়দ মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মদনগঞ্জ ফাঁড়ি ইনচার্জ সৈয়দ মিজানুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আমরা হত্যার কারণ জানতে শিশুটির বাবা-মা এবং তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেছি এবং বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখছি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০