ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফরিদপুরে ভাঙ্গায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ০১

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এলাকার গ্রাম্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শহীদ শেখ নামে একজন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেস বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ সকাল গ্রাম্য আধিপত্য নিয়ে এই সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর ও স্থানীয়রা জানান, বর্তমান সাংসদ মুজিবর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক শাহজাহান মিয়ার সমর্থকদের সাথে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লার সমর্থক আসলাম শেখ এর সমর্থকদের সাথে গ্রাম্য আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়।

এতে বর্তমান সাংসদ সমর্থক শহীদ শেখ গুরুতর আহত হলে তাকে সেখান থেকে উদ্বার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

আর এ ঘটনায় বাকি আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিলেও দুপক্ষের সমর্থকরা আবার বিরোধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।

যে কোন সময় বড় ধরনের সহিংস ঘটনা ঘটে যেতে পারে বলে এলাকাবাসী জানিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানায়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফরিদপুরে ভাঙ্গায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ০১

আপডেট সময় ০৪:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০