ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দেশে করোনায় আক্রান্ত ১৭০ চিকিৎসক

ছবিঃ প্রকৃতি

স্টাফ রিপোর্টারঃ  দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের  ১৭০ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ)। 

সোমবার (২০ এপ্রিল) সংগঠনের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ডা. নিরুপম জানান, এখন পর্যন্ত দেশে ১৭০ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের সংখ্যা এর বাইরে। সে সংখ্যাটা যোগ হলে চিকিৎসকসহ মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক বেড়ে যাবে।

বিডিএফের তথ্যানুযায়ী, ঢাকা বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪৩ চিকিৎসক। এর মধ্যে সরকারি হাসপাতালে আক্রান্ত হয়েছেন ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৮ জন।

অপরদিকে, ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোতে আক্রান্ত হয়েছেন ৭ জন, চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হওয়া ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালে এবং আরেকজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।

রংপুর বিভাগে আক্রান্ত হয়েছেন ৩ জন, খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন ৩ জন, বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ৬ জন এবং সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন একজন চিকিৎসক।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দেশে করোনায় আক্রান্ত ১৭০ চিকিৎসক

আপডেট সময় ০৫:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০