ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনা: স্পেনে কমছে মৃত্যু, গত ২৪ ঘণ্টায় ৪১০

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  করোনা ভাইরাসে মৃত্যুর হার কমছে স্পেনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১০ জন, যা গত প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যু।

রোববার (১৯ এপ্রিল) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের  বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ৪১০ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন অর্থাৎ শনিবার (১৮ এপ্রিল) মৃত্যু হয়েছিল ৫৬৫ জনের। দেশটিতে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ২০ হাজার ৪৫৩ জন।

২২ মার্চের পর রোববার সবচেয়ে কম মানুষ মারা গেছেন। এর আগে ২ এপ্রিল সর্বাধিক ৯৫০ জনের মৃত্যু হয়। মার্চের মাঝামাঝি সময় থেকে কড়া লকডাউনে যায় স্পেন। এতে ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু কমতে শুরু করেছে।

রোববার পর্যন্ত দেশটিতে ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ২১৮ জন।

শনিবার প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তিনি লকডাউনের সময়সীমা আরও ১৫ দিন অর্থাৎ ৯ মে পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেবেন সংসদে। তবে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হবে। যেমন, স্বল্প সময়ের জন্য শিশুদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনা: স্পেনে কমছে মৃত্যু, গত ২৪ ঘণ্টায় ৪১০

আপডেট সময় ০৫:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০