ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নারায়ণগঞ্জে বড় ভাইয়ের হাতে খুন হলো ছোট ভাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ঘাতক আলী হোসেন (৪৬) পলাতক রয়েছেন।

নিহত আলী আহম্মদ (৪৪) সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়ার মৃত কমির উদ্দিনের ছেলে।

গত বুধবার (৮ এপ্রিল) রাতে মিজমিজি দক্ষিণপাড়ায় নিজ বাসার সামনে আলী হোসেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছোট ভাই আলী আহম্মদকে পেছন থেকে ছুরিকাঘাত করেন।

এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আলী হোসেন পালিয়ে যান। পরে আহত অবস্থায় আলী আহম্মদকে প্রথমে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই আলী আহম্মদ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নারায়ণগঞ্জে বড় ভাইয়ের হাতে খুন হলো ছোট ভাই

আপডেট সময় ০৪:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০