ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিঙ্গাপুরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

সিঙ্গাপুরে গতকাল বুধবার একদিনে ৪৪৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ   সিঙ্গাপুরে গতকাল বুধবার একদিনে ৪৪৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। যা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে একদিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, এরমধ্যে ২৫৬ জনই প্রবাসী বাংলাদেশি।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির বরাতে জানিয়েছে, এ নিয়ে সিঙ্গাপুরে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৯৯ জন।

নতুন আক্রান্তের ৪০৪ জন আগের বিভিন্ন ক্লাস্টারের। আক্রান্তদের মধ্যে ৪০৪ জনই প্রবাসী শ্রমিক; যারা ডরমেটরিতে বসবাস করেন।

বুধবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে জানানো ওই সর্বশেষ হিসাব অনুযায়ী, গতকালের আক্রান্তদের মধ্যে ২৫৬ অর্থাৎ মোট আক্রান্তের ৫৭ শতাংশই প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে করোনায়া আক্রান্ত হিসেবে শনাক্ত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৫ জনে।

করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় গত সপ্তাহে সিঙ্গাপুর সরকার ঘোষণা দেয়, বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের ডরমেটরি থেকে সরিয়ে সামরিক ক্যাম্প এবং খালি থাকা সরকারি ভবনে স্থানান্তর করা হবে।

মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত সপ্তাহের এই দিনে আক্রান্ত হিসেবে শনাক্ত ছিল ২৬০। কিন্তু এই সপ্তাহে বুধবার তা ৪৮ শতাংশ বেড়ে হয়েছে ৪৪৭ জন। যা সত্যিই উদ্বেগজনক।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৯৯ জন। আক্রান্তদের মধ্যে ১০ জন মারা গেছে; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫২ জন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিঙ্গাপুরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

আপডেট সময় ০৩:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০