ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঝুঁকিপূর্ণ ঢাকা; ১৬ এলাকা করোনার রেড জোন

নারায়ণগঞ্জের পরেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঢাকা

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর ১৬ এলাকা করোনা ভাইরাসের রেড জোন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ঢাকার ওই এলাকাগুলো অধিক ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় ইতোমধ্যে ১০ জনেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউন করেছে প্রশাসন।

তথ্য মতে, গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়। এরপর একমাস ৮ দিনে বুধবার পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩১ জনে। মৃত্যু হয়েছে ৫০ জনের। সুস্থ হয়েছেন ৪৯ জন।

আইইইডিসিআরের তথ্য অনুযায়ী, রাজধানীতে ১০ জনের অধিক করোনা আক্রান্তের মধ্যে ওয়ারীতে ২৬, মোহাম্মদপুরে ২০, টোলারবাগে ১৯, যাত্রাবাড়ীতে ১৯, ধানমন্ডিতে ১৮, লালবাগে ১৮, উত্তরায় ১৭, তেজগাঁওয়ে ১৬, বাসাবোতে ১৪, গেন্ডারিয়ায় ১৩, মগবাজারে ১০, মহাখালীতে ১০, মিরপুর১১-১১, মিরপুর১২- ১০, গ্রিনরোড-১০ ও বাবুবাজারে ১১ জন রোগী আছেন।

এছাড়া বনানী, গুলশান, বাড্ডা, আজিমপুর, আদাবর, নাখালপাড়া, রাজারবাগ, ঝিগাতলাসহ রাজধানীর ৯৮টি এলাকায় ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা দেশের মোট রোগীর ৪৫ শতাংশের বেশি।

আইইডিসিআর বলছে, করোনার রেড জোন রাজধানীর অন্তত ১৬টি এলাকা। নারায়ণগঞ্জের পরেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঢাকা। তাই নাগরিকদের লকডাউন মেনে ঘরে থাকার আহবান জানিয়েছে সরকারের এই প্রতিষ্ঠানটি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঝুঁকিপূর্ণ ঢাকা; ১৬ এলাকা করোনার রেড জোন

আপডেট সময় ০১:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০