ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ইতি রানী

দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুরের পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল মাথায় পড়ে ইতি রানী (৩০) নামে এক স্বাস্থ্যকর্মীর (সিএইচসিপি) মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার চান্দোয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইতি রানী পার্বতীপুর উপজেলার খামারপাড়া এলাকার সিএইচসিপি মৃনাল কান্তির স্ত্রী।

জানা যায়, সকালে নিহত ইতি রানী দূর্গাপুর খামারপাড়া গ্রামের বাড়ি থেকে রিকশাযোগে কর্মস্থল পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন।

পথিমধ্যে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় রিকশাটি চান্দোয়াপাড়া মোড়ে এসে পৌঁছালে একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি আহত হন।

আহত অবস্থায় তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তবরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথের রংপুরের বদরগঞ্জ উপজেলায় পৌঁছালে তার মৃত্যু হয়।

পার্বতীপুর থানা পুলিশের ওসি তদন্ত সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

আপডেট সময় ০৫:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০