ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

টাঙ্গাইল থেকে সাতক্ষীরা যাওয়ার পথে ১৫০ জন শ্রমিককে আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহের বিষয়খালী বাজার এলাকায় টাঙ্গাইল জেলা থেকে সাতক্ষীরা জেলায় যাওয়ার পথে ৪ টি ট্রাক ভর্তি ১৫০ জন শ্রমিককে আটকের পর সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা প্রশাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

আজ দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তারা সকলে ইট ভাটার শ্রমিক বলে জানা গেছে এবং তাদের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, করোনা ঝুঁকি এড়াতে চলাচলের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইল জেলা থেকে কয়েকটি ট্রাকে বিপুল সংখ্যক মানুষ সাতক্ষীরায় যাচ্ছে এমন সংবাদে বিষয়খালী বাজার এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।

এসময় ট্রাক ভর্তি নারী-পুরুষ ও শিশুসহ ১৫০ জনের বেশী ভাটা শ্রমিককে আটক করা হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এসব শ্রমিকদের কোয়ারেন্টিনে রাখা এবং ট্রাক চালকদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। পরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় সাতক্ষীরা জেলার উদ্দেশ্যে।

তিনি আরো জানান, ট্রাক চালকরা ২০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে এসব শ্রমিকদের বহন করছিল। সেসময় ট্রাকগুলোর ও চালকদের সকল কাগজ পত্র জব্দ করে পুলিশ।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

টাঙ্গাইল থেকে সাতক্ষীরা যাওয়ার পথে ১৫০ জন শ্রমিককে আটক

আপডেট সময় ০৩:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০