ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বগুড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহীত

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্রমিক সহ দুইজন নিহত হয়েছে। শনিবার সকালে বগুড়ার শেরপুর ও শহরের ভবের বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুরে মোটরসাইকেল চালক দুপচাঁচিয়া উপজেলার চামরুল গ্রামের মজিবর রহমানের ছেলে বাবু (৩০) ও শহরের ভবের বাজারে ট্রাক শ্রমিক সিরাপ (২৫)।

জানা গেছে, শনিবার সকাল ১০টায় বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। এতে নিহত হন বাবু। সে ঢাকায় গার্মেন্টসে কাজ করে। মোটরসাইকেল যোগে এক বন্ধুকে সাথে নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিল বাবু। এতে উভয় মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হয়।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাবু মারা যায়। আহত অন্যান্যদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘোগা ব্রিজের এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

অপরদিকে শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া শহরতলী ভবের বাজারে ট্রাক চাপায় ঘটনাস্থলেই শ্রমিক সিরাপ মারা যায়।

আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সহকারী সোহাগ জানান, নিহত শ্রমিক সকালে রাস্তা দিয়ে যাচ্ছিল, এসময় তাকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে নিহত সিরাপ।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বগুড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৩:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০