ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাইরে আড্ডা দিতে নিষেধ করায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

চট্টগ্রামের ম্যাপ

চট্টগ্রাম প্রতিনিধি: করোনার বর্তমান পরিস্থিতিতে বাইরে আড্ডা দিতে মানা করায় হামলার শিকার হয়েছেন সাতকানিয়ার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। ওই ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গার ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।হামলার শিকার হয়েছেন মো. আবু তাহের। তিনি এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানা গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবীর  বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে বাইরে আড্ডা দিতে মানা করায় ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য আবু তাহেরের উপর হামলা করেছে কিছু যুবক। শরীরের কয়েকটি জায়গায় জখম হয়েছে আবু তাহেরের।

ওসি জানান, হামলার ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি থানায় তবে হামলার সঙ্গে জড়িত দুই ভাইকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক বলেন, আবু তাহের চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের কয়েকটি জায়গায় সেলাই হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাইরে আড্ডা দিতে নিষেধ করায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

আপডেট সময় ১২:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০